মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে (১০)
ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবেশী হুমায়ূন (৪৫) কে আসামী করে বৃহস্পতিবার কাপাসিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। হুমায়ূন ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। জামায়াত সংশ্লিষ্ট হুমায়ুনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকালে এলাকাবাসী স্থানীয় কোঠামনি বাজারে মানববন্ধন করেছে।

উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের দরিদ্র দিনমজুর মোঃ মামুনের (৪২) দায়ের করা মামলার বিবরণে জানায়, তার শিশু কন্যা স্থানীয় বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রতিবেশী লম্পট মোঃ হুমায়ূন গত ১৯ জুলাই সকাল সাড়ে এগারোটায় তার শিশু কন্যাকে একা পেয়ে বসতঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।
নির্যাতনের শিকার শিশু কন্যা ওই সময় বিবাদীর মেয়ে ছায়েমা আক্তার (০৮) এর সাথে খেলাধুলা করতে গিয়েছিলো। তখন বিবাদী মোঃ হুমায়ুনের মেয়ে ও তার স্ত্রী বাড়ীতে না থাকায় ফিরে আসার সময় হুমায়ুন বসত ঘর থেকে তাকে ডাকতে থাকে। সরল বিশ্বাসে সে বিবাদীর কথামত বসত ঘরে যাওয়ার পর ওই লম্পট বসত ঘরের দরজা বন্ধ করে দেয় এবং শিশুটিকে খাটের উপর সুয়াইয়া মেয়ের পড়নের পায়জামা খুলে জোরপূর্বক ভাবে ধর্ষনের চেষ্টা করে এবং তার স্পর্শ কাতর স্থানে হাত দেয়। সে কান্নাকাটি করলে বিবাদী দুই হাত দিয়ে তার মুখ চেপে ধরে এবং বলে উক্ত বিষয়ে কারো নিকট বলাবলি করলে খুন জখম করার ভয়ভীতি ও হুমকি প্রদান করে ছেড়ে দেয়। মেয়েটি বাড়িতে আসার পর ঠিকমত খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারে না এবং রাতে হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠে।
গত ২৭ জুলাই রাত অনুমান ৯টার দিকে নির্যাতিত মেয়েটি ঘুমিয়ে থাকাবস্থায় হঠাৎ করে ঘুমের মধ্যে চমকে উঠলে তার মা মেয়ের নিকট জিজ্ঞাস করলে উক্ত বিবাদী মোঃ হুমায়ুন তাকে ধর্ষনের চেষ্টা করার বিষয়াটি বিস্তারিত জানায়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগে ৩০ জুলাই কাপাসিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(৫)(খ) ধারায় একটি মামলা (মামলা নম্বর: ৩৭, তারিখ: ৩০/৭/২৬) রুজু করা হয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমদ জানান, “শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।”
স্থানীয়রা জানায় অভিযুক্ত হুমায়ূন গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. সালাহউদ্দিন আইউবীর পক্ষে প্রচার প্রচারণা চালায়। তাকে বিভিন্ন সময় জামায়াতের প্রার্থীর সাথে প্রতারণায় অংশগ্রহণ করতে দেখা গেছে। তবে গাজীপুর জেলা জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা শেফাউল হক জানান, ধর্ষণ চেষ্টার অভিযুক্ত হুমায়ূন জামায়াতে ইসলামীর সংগঠনের কোনো পর্যায়ের কর্মী নয়। নির্বাচনে যে কোনো মানুষ প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST