বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান

Reporter Name / ৫৮ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ২০২৫ সালের কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নহয়েছে। শনিবার (১ আগস্ট, ২০২৬) নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি জনাব মোহা: আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ। এছাড়া অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা পরিচালনা করেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো: শফিকুল ইসলাম এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম লোহানী। ​অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোমলমতি শিক্ষার্থীদের মেধার বিকাশ ও পড়ালেখায় আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে এই ধরনের বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।” ​আলোচনা সভা শেষে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সনদ, ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST