বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রাণীশংকৈলে কেন্দ্রীয় হাইস্কুলের প্রধান শিক্ষকের বিদায় Logo পঞ্চগড়ে খাল থেকে নিখোঁজ রেজাউল করিম মরদেহ উদ্ধার Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন Logo যশোরের শার্শায় দুই মোটরসাইকেল থেকে ২৬টি স্বর্ণের বার উদ্ধার, আটক-১ Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 

Reporter Name / ৪২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

একে আজাদ রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দুটি গ্রামে হায়না সদৃশ একটি বন্য প্রাণীর আক্রমণে অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। এঘটনায় আতংকে রয়েছেন গ্রামবাসী।
৩ আগস্ট (সোমবার ) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশু রয়েছেন। তাদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে।
স্থানীয় ও আহতদের স্বজনরা জানান, রাতের খাবার শেষে কেউ বাড়ির পাশের চায়ের দোকানে, আবার কেউ বাড়ির আঙিনায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ প্রাণীটি এসে তাদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। একপর্যায়ে প্রাণীটি কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও ছাগলের ওপরও আক্রমণ চালায়। পরে এলাকাবাসী একত্রিত হয়ে প্রাণীটিকে ধাওয়া করলে সেটি এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং হায়না বলে দাবি করেন। তবে অনেকে বলছেন একটি প্রাণীই এসব মানুষকে আক্রমণ করেছেন।
আহতদের দ্রুত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানান, আহতদের ক্ষতস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর কামড় হতে পারে। আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। যাদের আঘাত গুরুতর, তাদের অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র‍্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST