মোঃ শাহজাহান কবির প্রধান,পঞ্চগড় জেলা প্রতিনিধি
আজ দুপুর বারোটায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের তালিমুল কুরআন কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসার ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) দিনব্যাপি এ ক্যাম্পে শিক্ষার্থীদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়। নাক কান, গলা বিশেষজ্ঞ এবং চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থেকে শিক্ষার্থীদের চিকিৎসা দেন। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য হাবিবউল্লাহ্, ক্যাম্পের ব্যবস্থাপনা পরিচালক কবি সাহিত্যিক শফিউল আলম টুটুল, মাদ্রাসার মুহতামিল আরাফাত বিন আকবর, সহকারী শিক্ষক মাছুম বিল্লাহ্, হোমিও চিকিৎসক ডাঃ আব্দুস শকুর প্রমুখ।এ সময় ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম টুটুল বলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, অসহায় দুঃস্থ গরিব মানুষদের জন্য আমাদের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।