সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় মাদক কারবারিদের হামলায় ৪ পুলিশ আহত

Reporter Name / ১২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বুধবার দিবাগত রাতে মাদক কারবারিদের ধরতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত দুই পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৭ জনের নামে মামলা করে এবং ৫ আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর গ্রামের মোঃ মেজবাহউদ্দিনের বাড়িতে তার ছেলে মাদক বেচাকেনা করছে এমন সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ১১টার সময় কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে এএসঅই আলমগীর হোসেন, বিশেষ আনসার মোঃ মনিরুজ্জামান ও মোঃ লিটনসহ একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশের উপর অতর্কিত হামলা চালালে সব পুলিশ সদস আহত হয়। ওই গুরুতর আহত এস আই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল পুলশের উপর মাদক কারবারিদের হামলার কথা স্বীকার করে জানান, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা ঘোষণা করে কাপাসিয়াকে মাদকমুক্ত করতে তাদের জোড়ালো অভিযান চলমান রয়েছে। আর এ হামলার ঘটনায় জড়িতদের খুব দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST