বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যমুনা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা Logo চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের বড় সাফল্য বিপুল পরিমাণ হেরোইন ও ৮ লক্ষাধিক টাকাসহ আটক ২ Logo কাপাসিয়ায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা–২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে Logo কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডস-এর দ্বি-বার্ষিক নির্বাচন, জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার Logo বাংলাদেশ প্রেসক্লাব, কেন্দুয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo কাপাসিয়ায় আন্ত: প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টে দুর্গাপুর ইউনিয়নে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo কৃষিকে এগিয়ে নিতে কেশবপুরে তিনদিনব্যাপী ‘কৃষি মেলা’ শুরু Logo কালিহাতীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ৫ পদে জামায়াতের জয়

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১:২৮ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬ সেশনে) নির্বাচনে ১৬টি পদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫টি পদে এবং সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী করেছেন। আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশ গ্রহণ করে।

এদিকে এ নির্বাচনে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন ইতিহাসের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের জন্য।

বৃহস্পতিবার (২৯ মে) ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো: সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোন নির্বাচনে জামায়াতের এ বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইল ফলক বলে মনে করছেন বিশ্লেষকরা।

সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী এ্যাড. ড. শহিদ উজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী এ্যাড. আলহাজ্ব মো: শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী মো: সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসাবে সহ-সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ পদে মো: আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক পদে: মো: কামরুল হাসান রাসেল, অডিটর সম্পাদক পদে: রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো: সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা: আজিজা আক্তার এবং সদস্য পদে সদস্য: মোঃ আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, আলহাজ্ব মো: শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।

এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঠিক তেমনি নেটিজেনরা মনে করছেন, গাজীপুরের আইনজীবী সমাজে এ ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে, তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। অনেকে মনে করছেন, এ বিজয় শুধু সংখ্যার নয়, এটা একটি মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের দিকচিহ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST