শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুড়িগ্রামে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ পালিত

Reporter Name / ৩৩৬ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রামঃ

“তামাক নয়, খাদ্য চাই”—এই প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫।
এ উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও গঠনমূলক আলোচনা সভা।
শনিবার (৩১ মে) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা র‍্যালিতে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র‍্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা।
সভায় বক্তব্য প্রদান করে ইউএনও নয়ন কুমার সাহা বলেন, “তামাক শুধু একজন ব্যক্তির নয়, তার পরিবার ও সমাজের জন্যও এক ভয়াবহ অভিশাপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই মরণনেশা থেকে দূরে রাখতে হলে এখনই প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে, যাতে তরুণরা সচেতন হয়ে তামাককে না বলে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “তামাক ব্যবহারের ফলে দেশে প্রতিবছর লক্ষাধিক মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। শুধু ধূমপান নয়, চিবিয়ে খাওয়া তামাকও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাকের ভয়াবহতা থেকে রক্ষা পেতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হতে হবে।
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. জয়নুল আবেদিন এবং উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী নিত্যনান্দ চন্দ্র বর্মন। তারা বলেন, তামাকের অপব্যবহার আমাদের সমাজ ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি স্বাস্থ্য অবকাঠামোতে বাড়ছে অযথা চাপ। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে একযোগে তামাকবিরোধী প্রচারে এগিয়ে আসতে হবে।
আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, নারী প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
এ ধরনের কর্মসূচি জনগণের মধ্যে তামাকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে এবং একটি সুস্থ, নিরাপদ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখে বলে অভিমত দেন অংশগ্রহণকারীরা ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST