বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুই সহোদর গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

আশিকুর রহমান,(নিজস্ব প্রতিবেদক) গাজীপুর:

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার সাতাইশ ধরপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে পুলিশের বিশেষ অভিযানে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মুন্না (২৬) ও মাসুদ (২৪), তাদের পিতা মৃত আবুল কালাম আজাদ।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলছিলেন। এদের বড় ভাই মামুনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রের হয়ে তারা এসব অপরাধে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা নানা অপকর্ম করলেও ভুক্তভোগীরা ভয়ে মুখ খুলতেন না। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান জানান, “তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মাদক, চাঁদাবাজি, জমি দখল, লুটপাটসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে দ্রুত শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST