শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীর বল্লা বাজারে কাঁচামালের আড়ালে মাদক ব্যবসা, পুলিশের অভিযানে আটক ২

Reporter Name / ১২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে কাঁচামালের আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসা মাদক ব্যবসার অবসান ঘটিয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ। এ সময় উদ্ধার করা হয় ১২ লিটার চোলাই মদ ও ১০ পিস ইয়াবা।

আটককৃতরা হলেন—উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে ও বল্লা বাজারের কাঁচামাল ব্যবসায়ী জসিম, এবং আউলিয়াবাদ গ্রামের আইয়ুবের ছেলে খোকন।

কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃত্বে পুলিশের একটি দল বল্লা বাজারের একটি মাদক আড্ডায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। অভিযানের সময়ই জসিম ও খোকনের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

বল্লা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, “জসিম দীর্ঘদিন ধরে কাঁচামালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। এমন অভিযানে মাদক কারবারিদের গ্রেপ্তার করায় আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।”

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”

এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন—মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST