সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় খুন হলেন সাংবাদিক তুহিন

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ৮:১৬ পূর্বাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

গাজীপুরে সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে এবং পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শাপলা ম্যানশনের সামনে এক ব্যক্তি এক তরুণীকে ধাক্কা দিচ্ছিলেন। এসময় হঠাৎ দেশীয় অস্ত্রসজ্জিত একদল সন্ত্রাসী ওই ব্যক্তির ওপর হামলা চালায়। তিনি দৌড়ে পালাতে চেষ্টা করে। সম্ভবত তুহিন মোবাইলে দৃশ্যটি ধারণ করতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, এই ভিডিও করার কারণেই সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করে।

নিহতের বন্ধু ও ঘটনার প্রত্যক্ষদর্শী শামিম জানান, আমরা একসঙ্গে হাঁটছিলাম। হঠাৎ কতিপয় সন্ত্রাসীদের একজনকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করতে দেখি। তুহিন ভাই মোবাইল বেরকরে ভিডিও করতে করতে তাদের পেছনে যাচ্ছিলেন। পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। কিছুক্ষণ পর চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে গিয়ে দেখি তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে আছে।

প্রত্যক্ষদর্শী দোকানদার বলেন, তুহিন ভাই আমার দোকানে ঢুকে পড়ে। তার পেছনে কয়েকজন দেশীয় অস্ত্র হাতে ধাওয়া করে। তারা তাকে কোপাতে শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকে হুমকি দিয়ে বলে, ‘চুপ থাক, নইলে তোর গলাও আলাদা করে দিব’। এরপর তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল আলম বলেন, আমরা সিসিটিভিসহ বেশ কিছু ক্লু পেয়েছি। ফুটেজ বিশ্লেষণ করে খুনিদের শনাক্তের চেষ্টা চলছে। জড়িত কেউই ছাড় পাবে না।

এদিকে,গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তুহিন হত্যার প্রতিবাদে ঝড় উঠেছে। অনেক সাংবাদিক, সম্পাদক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা ফেসবুক ও এক্স (টুইটার)-এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST