মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

রবিবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর বোর্ডবাজার ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি শামসুদ্দিন জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আরিফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাজারী, গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টার, এবং টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল।

এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী, মাই টিভির টঙ্গী প্রতিনিধি আজাদ, খবর পত্র এর সাংবাদিক বশির আলম মাল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মনির, যায় যায়দিন পত্রিকার সাংবাদিক রাজিব, গাজী মামুন, সাংবাদিক রবিউল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আশিকুর রহমান, সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন, সাংবাদিক নুরুল হক, আবু সাঈদ মৃধা, ইফতেখার, আনিসুল ইসলাম, সাংবাদিক মিজান, রাজীব ডাকুয়া, মাহবুব আলম জুয়েল, মহিউদ্দিন ইরাক, শামীম রেজা, ইসমাইল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে সংবাদ প্রকাশ করতে গিয়ে অসংখ্য সাংবাদিক হত্যাকাণ্ড, নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

তারা নগরীর আইন-শৃঙ্খলার চরম অবনতির কথা উল্লেখ করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জনসম্মুখে নৃশংসভাবে হত্যায় জড়িত সকল খুনিকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্নের দাবি জানান। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিতকরণ, নিহত তুহিনের পরিবারের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানান।

কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST