শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মদিনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের মা, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে আলোচনা সভা এবং সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা ও উপজেলা বিএনপির সদস্য আফজাল হোসাইন, আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, আমিনুর রহমান, ওমর ফারুক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা, উপজেলা যুবদল নেতা আকরাম হোসেন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মোশারফ হোসেন মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হবু, দূর্গাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শিবলু আলম সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান শাকিল প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা মাসউদ উর রহমান। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদে খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST