বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব গ্রেফতার

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

নরসিংদীর মনোহরদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বীর আহমদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মনোহরদী থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের পুত্র।

জানা যায়, কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।

মনোহরদী থানার ওসি (তদন্ত) মাহতাবুর রহমান জানান, চেয়ারম্যান বিপ্লবের বিরুদ্ধে দায়ের করা চলমান মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST