রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়েকে জবাই করে হত্যা মামলার ৬ দিন পর হত্যাকারী আটক

Reporter Name / ২৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ২:২২ অপরাহ্ন

সাইফুল ইসলাম রামগড়:

খাগড়াছড়ি রামগড় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাগানটিলা নামক স্থানে মা ও মেয়েকে জবাই করে হত্যার মূল আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৫) (পিতা মোঃ শাহাবুদ্দিন)কে ছাগলনাইয়ার উত্তর কুহুমা থেকে আটক করেছে পুলিশ, আটককৃত আসামি ভিকটিম আমেনা বেগমের সম্পর্কে নাতি ও রেহেনা আক্তারের ভাইপুত হয়।

আসামির স্বীকারোক্তি অনুযায়ী আজ (বৃহস্পতিবার)২৮ আগস্ট পুলিশ প্রেস ব্রিফিং এ জানানো হয় যে ঘটনার দিন আসামী সাইফুল তার দাদীর বাড়িতে এসে টাকা চাইলে ভিকটিমদ্বয় তাকে গালমন্দ করে। এরপর আসামি না খেয়ে দাদীর ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। রাত গভীর হলে আসামীর দাদী এবং ফুফু পার্শ্ববর্তী দুইটি কক্ষে ঘুমিয়ে গেলে আসামি দাদীর ঘরে থাকা বাঁশ কাটার দা দিয়ে প্রথমে ফুফু রাহেনা আক্তার এর গলায় সজোরে কোপ দিয়ে হত্যা করে এর পর দাদীকেও একই ভাবে হত্যা করে রাতেই পালিয়ে যায়।

উল্লেখ যে গত ২১ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে রামগড় পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাগানটিলা নামক স্থান থেকে আমেনা বেগম( ৮৮) ও তার মেয়ে রেহেনা আক্তার (৪৫)এর গলা কাটা লাশ উদ্ধার করেছিল থানা পুলিশ, ২২ আগস্ট (শুক্রবার) হত্যার বিচার চেয়ে ৩০২/৩৪ ধারায় ভিকটিম রেহেনা আক্তার এর এক মাত্র ছেলে মোঃ হাসান (২০) বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, এঘটনার ৬দিন পর পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে হত্যা মামলার মূল আসামি মোঃ সাইফুল ইসলাম,(৩৫)কে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা দারোগাছড়ায় মন্নান শিকদারের ছেলে মনার বাড়ি থেকে গ্রেপ্তার করেন, সাইফুল ইসলাম মনার বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST