সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় সন্ত্রাসী হামলার বিচার চেয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীদের মানববন্ধন 

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি বাজারে গত বৃহস্পতিবার রাতে মাদকাসক্তদের হামলায় ব্যবসায়ী ফাইজউদ্দিন ও তার ছেলে শরীফুল্লাহ গুরুতর আহত হওয়ার ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার চেয়ে ৩১ আগস্ট রোববার সকালে ওই বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। কাপাসিয়া-খিরাটি- মনোহরদী সড়কের খিরাটি বাজার এলাকায় ওই মানববন্ধনে স্থানীয় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় এলাকাবাসী ওই মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে একটি বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে ঘাগটিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রুবেল মিয়া জানান, গত বৃহস্পতিবার বিকালে খিরাটি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলায় সমতা থাকলে খেলা ট্রাইব্রেকারে গড়ায়। এ সময় দর্শকগণ মাঠে প্রবেশ করে অতিথিদের সামনে চলে গেলে তিনি তাদেরকে পিছনে যাওয়ার অনুরোধ করেন। সবাই পিছনে সরে যেতে থাকলেও কয়েকজন মাদক কারবারি না সরায় তাদের সাথে তার কথা কাটাকাটি হয়। তখন তারা রুবেল, আল-আমীন, সোহাগ, রাকিব ও তৌহিদের উপর হামলা চালায়। ওই দিন সন্ধ্যার পর তার শ্বশুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী মেম্বার এ বিষয়ে ওই মাদক কারবারিদের জিজ্ঞাবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে ঘাগটিয়ায় গ্রামের বাড়ি চলে যায়। পরে তারা সংঘবদ্ধ হয়ে রাত সাড়ে দশটার দিকে রামদা,ছুরি,শাবল, রডসহ নানা দেশীয় অস্ত্র নিয়ে খিরাটি বাজারে তার ছোট ভাই ৪ নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি মোঃ ফাইজউদ্দিন ও তার ছেলে মোঃ শরীফুল্লাহর উপর আক্রমণ চালিয়ে দুই জনকেই গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার অবনতি ঘটলে দুইজনকেই উত্তরার একটি বেসরকারি হাসপাতালের আইসিওতে রাখা হয়।
এ বিষয়ে মোঃ রুবেল মিয়া এবং শুকুর আলী মেম্বারের বড় মেয়ে শিমু আক্তার বাদী হয়ে কাপাসিয়া থানায় পৃথক দুটি মামলা করলেও এখনো আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন। এমনকি বাদীপক্ষের বিভিন্ন জনকে বাড়াবাড়ি করলে জীবন নাশের হুমকি দিচ্ছে।
ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সুমন মোড়লের পরিচালনায় এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শুকুর আলী মেম্বার, যুবদল নেতা সিদ্দিকুর রহমান অপু, খিরাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রাকিবুল্লাহ, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম বেপারী, শিক্ষক মোঃ এনামুল হক প্রমুখ।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST