শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

সাংবাদিক নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের ডিসি কারাগারে

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তিনি হাই কোর্ট থেকে আগাম জামিনে ছিলেন।
মঙ্গলবার বিকালে সুলতানা পারভীন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে, বিচারক মোছা. ইসমত আরা শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বরাতে বাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সুলতানা পারভীন পাঁচ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকা অবস্থায় ‘বাংলা ট্রিবিউনের’ প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে বাড়ি থেকে তুলে আনার নির্দেশ দেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিরুদ্ধে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে সাংবাদিকের আন্দোলনের মুখে একদিন পর জামিনে মুক্ত হন রিগান।
২০২০ সালের ৩১ মার্চ আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে সুলতানা পারভীনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে সদর থানায় অপহরণ এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, সম্প্রতি চার আসামির নামে আদালতে অভিযোগপত্র প্রদান করে পুলিশ। অভিযোপত্রের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। পরে সুলতানা পারভীন হাই কোর্ট থেকে আগাম জামিন নেন।

হাই কোর্টের নির্দেশ অনুযায়ী জামিনের মেয়াদ শেষের আগে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয় বলে জানান আইনজীবী আজিজুর রহমান।
তিনি বলেন, “অভিযোপত্রের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু বিচার পেয়েছি।
আসামিকে কারাগারে পাঠানোয় বিচার বিভাগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী সাংবাদিক রিগান।

সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন সাংবাদিক নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে তার আইনজীবী ফখরুল ইসলাম বলেন, “হাই কোর্টের নির্দেশ মোতাবেক নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করেছেন সুলতানা পারভীন। তবে আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।
এ ঘটনায় আবার উচ্চ আদালতে যাওয়ার কথা বলেছেন আসামিপক্ষের এই আইনজীবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST