মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কমিউনিটি ক্লিনিক সেবাদান কার্যক্রম জোরদারকরণে মানিকগঞ্জে সেমিনার

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি:

তৃণমূল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে মানিকগঞ্জে আয়োজিত এক সেমিনারে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তারুজ্জামান। সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও যুগ্মসচিব ড. মোনোয়ার হোসেন মোল্লা।

সেমিনারে সিএইচসিপি, সাংবাদিক, নাগরিক সমাজ, এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। এ কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, এক সিএইচসিপি এককভাবে ১০০টি নর্মাল ডেলিভারির রেকর্ড গড়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।

বক্তারা আরও বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত সকলে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং সিএইচসিপিদের সেবার মানোন্নয়নে উৎসাহিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST