সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ভুল রিপোর্ট ধামাচাপায় অভিভাবক ও সাংবাদিককে হুমকি থানায় অভিযোগ

Reporter Name / ৯৮ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীতে গাজীপুর ক্রিসেন্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এক শিশুর ভুল রিপোর্ট প্রদান ও অভিযোগ করতে গেলে সাংবাদিকসহ অভিভাবকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী কাজী মামুন (৩৩) সোমবার টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়,  হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাকলী (৪০), ব্যবস্থাপনা পরিচালক ডা. মাহমুদুল হাসান ফরহাদ (৪৫ )সহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মামুনের শিশু পুত্র কাজী তাবশীর (২ বছর ৪ মাস) এর জন্য জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় পরীক্ষা-নিরীক্ষা করেন।

সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর মামুনের সন্দেহ হলে তিনি উত্তরা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার-এ পুনরায় পরীক্ষা করান। পরে চিকিৎসক জানান, ক্রিসেন্ট হাসপাতালের একটি রিপোর্ট ভুলভাবে তৈরি করা হয়েছে।

এরপর ২৮ সেপ্টেম্বর বিকাল ৩টার দিকে মামুন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এশিয়ান টিভির রিপোর্টার আরিফ চৌধুরীকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়ে বিষয়টি জানালে কর্তৃপক্ষ অভিযোগ আমলে না নিয়ে উল্টো অভিভাবক ও সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল, হুমকি ও অপমান করে হাসপাতাল থেকে বের করে দেয়।

এছাড়া, ঘটনাটি ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ লোকসমাজে ভুক্তভোগীর বিরুদ্ধে চাঁদাবাজির অপবাদ ছড়াচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST