মোহাইমিনুল ইসলাম শুভ,নরসিংদীর (মনোহরদী) প্রতিনিধি:
“মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন; খেলাধুলায় গড়বে দেশ, মাদক করবে শেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল খেলা–২০২৫’।
বড়চাপা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় পাটুলী কিংস ফুটবল একাদশ টাইব্রেকারে ৬–৫ গোলে পরাজিত করে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব, আচমিতা (কটিয়াদী, কিশোরগঞ্জ)-কে।
নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করায় খেলা ১–১ গোলে অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে পাটুলী কিংস (বেলাব) জয় লাভ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়চাপা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন গুশান।
সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান ও ছাত্রদল নেতা মোস্তাকিম মিরাজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল।
উদ্বোধক ছিলেন মনোহরদী উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা চেয়ারম্যান ও বিএনপি আহ্বায়ক মোঃ আহসান হাবীব বিপ্লব, যিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
বিজয়ী দলের জন্য প্রথম পুরস্কার ছিল একটি মোটরসাইকেল, এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ।
এ সময় উপস্থিত ছিলেন—ভিপি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট আঃ হান্নান, খিদিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবুল ফজল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মনিরুজ্জামান ছোটন, অধ্যক্ষ হ্যারেম উল্লাহ আহসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ছাত্রদল নেতা রাকিব হাসানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথি সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন,
খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে ও সমাজ থেকে মাদকসহ অসামাজিক কার্যকলাপ দূর করে। আজকের এই খেলা মনোহরদীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।