সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে ১৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৪:৪৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এক কৃষকের ৫৪ শতক জমিতে রোপণ করা প্রায় ১৫০টি কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোরে উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক ফজল মিয়া লিখিত অভিযোগে জানান, সে এবং তার ভাই খোকা মিয়ার পৈত্রিক ও ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ জমি প্রতিপক্ষ ফরিদ, রাসেল ও ছানাউল্লাহ গংরা দীর্ঘদিন যাবত জোরপূর্বক দখলে নেয়ার পাঁয়তারা করছে। তার জের ধরে গত শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে সবার অজান্তে তাদের নেতৃত্বে ১৫/১৬ জন দুর্বৃত্ত ছড়াসহ কলাগাছ গুলো কেটে দিয়েছে। এবার কলার আবাদও ভালো হয়েছে, কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরইমধ্যে কলা খেত কেটে দিলো দুর্বৃত্তরা। এতে তার ৫০ হাজার টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান। ইতিপূর্বে ১০ হাজার টাকা মূল্যের একটি আম গাছ কেটে নেয়ারও অভিযোগ রয়েছে। এছাড়া বেশকিছু পেয়ারা ও লেবু গাছ কেটে ফেলে ক্ষতিসাধন করেছে। প্রতিপক্ষের লোকজনের প্রকাশ্যে এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ক্ষতিগ্রস্ত খোকা মিয়ার স্ত্রী পারুল বেগম জানান, প্রতিপক্ষের এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তারা জীবননাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে।আমরা এ অপকর্মের সঠিক বিচার দাবি করছি। ইতিপূর্বে জায়গাজমি সংক্রান্ত বিরোধের মিমাংশায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এব্যাপারে ফজল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে অভিযুক্ত ফরিদ ও রাসেলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগ পেয়ে থানা পুলিশ শনিবার সকালে সরেজমিনে পরিদর্শন করেন এবং দুই পক্ষের প্রয়োজনীয় কাগজপত্র সহ থানায় হাজির হওয়ার জন্য বলেন । তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST