শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বন্যার্তদের সাহায্যার্তে বিএনপি নেতার ১০লক্ষ টাকা অনুদান প্রদান:

Reporter Name / ২৬২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ২:০২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে গাজীপুর-২ আসনের জনগণের পক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সালাউদ্দিন সরকার বন্যার্তদের সাহায্যার্তে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

বিএনপি নেতা আলহাজ্ব সালাউদ্দিন সরকার গাজীপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী। তিনি গাজীপুর মাটি ও মানুষের কাছাকাছি পৌঁছে রাজনীতি করেছেন। ক্রমাগত সুখে-দুঃখে মানুষের সঙ্গে মিশে গিয়ে জনমানুষের নেতা হয়েছেন। যখনই জনগণ নির্যাতিত হয়, নিষ্পেষিত হয় তখনই তিনি জনগণের পাশে দাঁড়ান। এছাড়াও সবসময় দেশের দুর্যোগকালীন কঠিন সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছেন তিনি। যে কাজে মানুষের কল্যান রয়েছে, সেটা মহৎ কাজ, এ ধরনের ভালো কাজে সকলকে এগিয়ে আসা উচিত বলে তিনি প্রত্যাশা করেন।

উল্লেখ্য, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সাহায্যের জন্য ত্রাণ সংগ্রহ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো। গত শনিবার বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কমিটি গঠনের পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এই ত্রাণ সংগ্রহ কেন্দ্র খোলা হয়।

দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে আহ্বায়ক এবং যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে সদস্য সচিব করে আট সদস্যের এই ত্রাণ সংগ্রহ কমিটি গঠন করে বিএনপি।

বন্যার্তদের সহায়তার জন্য বিএনপি নগদ আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। কেন্দ্রীয় নির্দেশনায় দলের সারা দেশের নেতাকর্মীরা ছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ তহবিলে আর্থিক সহযোগিতা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST