রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে অফিস সময় মানছেন না অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কিউএস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

Reporter Name / ৭৯ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

এ এইচ সবুজ,গাজীপুর:

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় ও পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান দখল করেছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) মো. রনি ইসলাম জানান, এবারের র‌্যাঙ্কিংয়ে সারা বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

প্রকাশিত তালিকায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে। এর আগে কিউএস’র প্রকাশিত র‌্যাঙ্কিংগুলোতেও গাকৃবির ঈর্ষণীয় অবস্থান ছিল।

সার্বিক বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের দিন-রাতের পরিশ্রম, সততা, নিষ্ঠা এবং স্বপ্নের সম্মিলিত প্রচেষ্টার ফসল।

তবে আমরা এখানেই থেমে থাকবো না। আমাদের সামনে আরো দীর্ঘ পথ অতিক্রম করতে হবে। খুব শিগগির দূরদর্শী ও সুপরিকল্পিত উদ্যোগের মাধ্যমে কিউএসসহ আন্তর্জাতিক সব র‌্যাঙ্কিংয়ে বৈশ্বিক পর্যায়ে ১০০-২০০তম’র ভেতরে প্রবেশ এবং দেশের প্রথম স্থানে উঠে আসা এটাই আমাদের পরবর্তী লক্ষ্য।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং ২০২৫ এবং ২৬ এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। একই সঙ্গে উরি র‌্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি ৭৭তম অবস্থানে রয়েছে যা জাতীয়ভাবে প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST