শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মিরসরাইয়ের ছোট ফরিংগা সীমান্তে বিজিবির অভিযান: ৩১ ভারতীয় গরু জব্দ

Reporter Name / ২৮৭ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

সাইফুল ইসলাম, (রামগড়) খাগড়াছড়ি:

চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে রামগড় ৪৩ বিজিবির (আওতাধীন) বিশেষ অভিযান চালিয়ে এক রাতেই ৩১টি ভারতীয় গরু জব্দ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রামগড় জোন বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবির ভেতরে প্রায় ২০০ গজ বাংলাদেশের তালতলী এলাকায় কৌশলগত ফাঁদ তৈরি করে অবস্থান নেয়।দীর্ঘ পর্যবেক্ষণের পর ভোর ৪টার দিকে ভারতীয় চোরাকারবারীদের একটি দলকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়।

টহলদল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা দ্রুত গরুগুলো ফেলে ভারতীয় সীমান্তে চলে যায়। পরে বিজিবি ঘটনাস্থল থেকে মোট ৩১টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ব্যাটালিয়নে আনা হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এগুলো কাস্টমসে হস্তান্তর করা হবে।

রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্ণেল আহসান উল ইসলাম বলেন, গরু পাচার, মাদকদ্রব্য, অস্ত্র, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বাহিনী কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।তিনি আরও বলেন, ছোট ফরিংগা সীমান্ত চোরাচালানকারীদের সক্রিয় এলাকা হওয়ায় সেখানে অতিরিক্ত টহল, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ মনিটরিং চালানো হচ্ছে। বিজিবি আশা করছে, এই অভিযান চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে এবং সীমান্ত নিরাপত্তা আরও দৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST