শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন

বাগমারা,রাজশাহী প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবিব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা, রোগ নিয়ন্ত্রণ, পুষ্টিসম্মত খাদ্য উৎপাদন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে এ খাত। প্রদর্শনীতে গরু, ছাগল, হাঁস-মুরগি সহ বিভিন্ন খামারের পণ্য ও ভেটেরিনারি সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা আরও বলেন, সরকারি বিভিন্ন প্রকল্প, বিশেষ করে “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প খামারিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের নিরলস কাজ প্রশংসার দাবিদার।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও সাধারণ মানুষ অংশ নেন। শেষে প্রদর্শনী পরিদর্শন করে অতিথিরা খামারিদের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এ ১৮ টি স্টল অংশ গ্রহণ করে। এর আগে প্রদর্শনী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST