শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ Logo টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষাবর্ষ সমাপনী উৎসব পালিত

Reporter Name / ৪৬০ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে জাঁকজমকপূর্ণ আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে শিক্ষাবর্ষ সমাপনী উৎসব ২০২৫ পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকরা শতস্ফুর্ত অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনিরা আক্তার রুম্পা ভার্চুয়ালি আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক লাকি আক্তারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা সমাপনী উৎসবের শুভ উদ্বোধন করেন রেসিডেন্সিয়াল শিক্ষা পরিবারের প্রধান উপদেষ্টা ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। বিদ্যালয়ের স্কুল শাখার ইনচার্জ হাবিবুল হাসান শাকিল, সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস নদী ও ফাতেমা ফেরদৌসী রিক্তা আনুষ্ঠানিকতার পরিচালনা করেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাসুদ সরকার, প্রতিষ্ঠাতা পরিচালক শম্পা সরকার, কলেজ শাখার অধ্যক্ষ মোঃ সরোওয়ার্দী, উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ রহমান শুভ্র, অভিভাবক প্রতিনিধি সাংবাদিক মোঃ আকরাম হোসেন রিপন, প্রভাষক সোহরাব সরকার, কো-অর্ডিনেটর মারুফ খান, প্রভাষক শাহ জুনায়েদ মোহাম্মদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে প্রি-প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের শ্রেণিকক্ষ হরেক রকম সাজে সজ্জিত করে এবং আলাদা ভাবে কেক কেটে ক্লাস পার্টি উদযাপন করেছে। শিক্ষাবর্ষ সমাপনী উপলক্ষে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশে রং-বেরঙ্গের পোষাকে নেচে গেয়ে উৎসবে মেতে উঠে।
ছোট্ট সোনামণিরা দোয়া, হাদিস, গান, নৃত্য, গজল, কবিতা ও অভিনয়ে অংশগ্রহণ করে।
এর আগে শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও দক্ষ পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে নিয়ে বিশাল কেক কেটে পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST