রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা : ধানের শীষ বিজয়ী হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবো— শাহ রিয়াজুল হান্নান

Reporter Name / ৩০৫ Time View
Update : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ৯:১৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান।

স্থানীয় এলাকাবাসী ও সুশীল সমাজের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির কাজল সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাবিবুর রহমান শাহীনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক ড. হুসাইন মাহমুদ ফারুক। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মনিরুল হক সরকার, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ মাজহারুল হক, মুহসীন পাহলোয়ান, অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন, শেখ আ: ছালাম বাদল, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশীদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বারিষাব ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজার রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের মাঠের পানি নিস্কাশন ও চলাচলের রাস্তা তৈরি, আধুনিক মানের মিলনায়তন, সাইন্স ল্যাব, নামাজঘর সহ বিভিন্ন দাবি জানান। পরে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ভবিষ্যতে যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ভারতের পরামর্শ নিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। কোমলমতি শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে মনোযোগ নষ্ট করে দিয়েছিল। আগামী দিনে শিক্ষকদের যথোপযুক্ত প্রশিক্ষণ দিয়ে আধুনিক মানের শিক্ষক হিসেবে গড়ে তোলা হবে। মানসম্মত শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে। আগামী নির্বাচনে সচেতন মহল শিক্ষা বান্ধব সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। বিগত দিনে বিএনপির নেতৃত্বাধীন সরকার যেমন নকলমুক্ত ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ গড়ে তুলেছিলেন, তেমনি আগামী দিনে আরো বেশি সহায়ক ভূমিকা পালন করবো। উপস্থিত সূধীজনের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে আপনাদের সুচিন্তিত রায় দিয়ে আমাকে সংসদে পাঠাতে হবে। তাহলে আধুনিক মানের শিক্ষা ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখতে পারবো। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহর মতোই আপনাদের সাথে নিয়ে কাজ করতে পারবো। তাই সবাইকে যার যার অবস্থান থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার উদাত্ত আহ্বান জানান। পরে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া দেশনেত্রীর রোগমুক্তি কামনায় কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে বাদ মাগরিব মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শাহ রিয়াজুল হান্নান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST