মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ২১১ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন

শরিফুল ইসলাম টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম প্রহরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।

সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জাতির বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, কালিহাতী থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা, আনসার ও ভিডিপি সদস্যরা এবং কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ ও স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন অগ্রযাত্রায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন দপ্তরের স্টল প্রদর্শনী, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল। সন্ধ্যায় বিজয় দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উৎসবমুখর এসব আয়োজনে কালিহাতীর সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহিদদের আত্মত্যাগ স্মরণে কালিহাতীবাসী অংশ নেয় এক আনন্দঘন মহামিলনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST