মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি নেতা ওয়াদুদ ভুইয়ার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন

সাইফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে নির্বাচনী তৎপরতা বাড়তে শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত এ ঘোষণা দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, একই আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোজাজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. কাওসার, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী উশৈ্যপ্রু মার্মা, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. নজরুল ইসলাম শামীম এবং স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।

একাধিক প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় খাগড়াছড়ি-২৯৮ আসনে ত্রিমুখী কিংবা বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সংশোধিত তফশিল অনুযায়ী গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ৩০ ডিসেম্বর শুরু হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থীরা ২০ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন। আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST