বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত: সভাপতি আনভিল বাপ্পি সম্পাদক শাহ আলম

Reporter Name / ১৫৬ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

সোহেল তানভির, ঘোড়াঘাট:

ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বশীল, সক্রিয় ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তৈরি হয়েছে আশাবাদ ও প্রত্যাশা।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনভিল বাপ্পি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ আলম। সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে আছেন মোখলেছুর রহমান সওদাগর। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আবু বক্কর।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সামসুল ইসলাম সামু, আর সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন শাহারুল ইসলাম। দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন নাছিম মিয়া। আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মীর হান্নান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সুফিয়ান। কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করবেন কাজী নাছির মঈদ।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাইছার হাবীব পাপ্পু, সোহল তানভীর ও মুখফিকুর রহমান।

এছাড়াও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও তিন বারের নির্বাচিত মেয়র আব্দুস সাত্তার মিলন, যিনি নতুন কমিটিকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে এগিয়ে নেবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাদার সাংবাদিকতা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং ঘোড়াঘাটের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গঠনমূলক ভূমিকা রাখাই হবে তাদের মূল লক্ষ্য।

স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এই নেতৃত্বের হাত ধরে ঘোড়াঘাট থানা প্রেস ক্লাব আরও সক্রিয়, শক্তিশালী ও জনবান্ধব সংগঠনে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST