শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে এম মঞ্জুরুল করিম রনির ধানের শীষের নির্বাচনী প্রচারণা শুরু

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬, ২:৫২ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির বিশাল জনসভার মধ্য দিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।২৩ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় টঙ্গী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই জনসভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, ,
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম শুক্কুর, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার ওটঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন ভাট,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি শরাফত হোসেন, এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।উপস্থিত কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গাজীপুর-২ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ ভোটারদের ঘরে ঘরে যাওয়ার নির্দেশ দেন।

বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST