রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট অভিযান অর্থদণ্ড প্রদান

Reporter Name / ২৩৯ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

গাজীপুরের টঙ্গীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি  ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে প্রতিষ্ঠান দুটি’কে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীর ফকির মার্কেট, দেওড়া ও ভাদাম মুদাফা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম মনিজা খাতুন। তিনি বলেন,অবৈধ গ্যাস ব্যবহার দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিল তিতাস গ্যাসের টঙ্গী আঞ্চলিক বিপণন কেন্দ্র (জোবিই-টঙ্গী) ও আবিবি-জয়দেবপুর।

অভিযানের প্রথম স্পটে “এফ টু আর টেক্স সলিউশন” নামের একটি অবৈধ ওয়াশিং কারখানায় ৩/৪ ইঞ্চি কিলের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ২০০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ২টি ওভেন এবং ৯০০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১টি বয়লার বিচ্ছিন্ন করা হয়।
দ্বিতীয় স্পটে “বিসমিল্লাহ জিন্স প্রসেসিং প্লান্ট” নামের আরেকটি অবৈধ কারখানায় একইভাবে অবৈধ গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়। এখানে ২০০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ৪টি ড্রায়ার ও ১৫০০ ঘনফুট/ঘণ্টা ক্ষমতাসম্পন্ন ১টি বয়লার বিচ্ছিন্ন করা হয়।

অভিযানকালে আনুমানিক ১৪০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। সর্বমোট বিচ্ছিন্নকৃত গ্যাস লোড ছিল ৩৬০০ ঘনফুট প্রতি ঘণ্টা। এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী ওয়াশিং কারখানাগুলোর বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে প্রতিষ্ঠান দুটিকে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং দুটিওয়াশিং কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অভিযানের সময় তিতাস গ্যাসের
ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবা-উর-রহমান, উপ-ব্যবস্থাপক (গাজীপুর) গোলাম রব্বানী, টঙ্গী জোনের উপসহকারী প্রকৌশলী নাঈম হাসান, সহকারী প্রকৌশলী প্রকৌ.আব্দুল ওয়াহাব,
তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST