মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

অবহেলায় শাহজিবাজার রেলস্টেশন: আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

Reporter Name / ৮৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেলস্টেশনের উন্নয়ন ও আধুনিকায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।

‎শনিবার (১৬ মে) বিকাল ৪ টায় শাহজিবাজার রেলস্টেশন প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে শাহজিবাজার অঞ্চলের প্রায় ১০টি সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে শাহজিবাজার রেলস্টেশন। প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের অভাবে প্রতিদিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

‎মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— শাহজিবাজার রেলস্টেশনের দ্রুত সংস্কার ও আধুনিকায়ন, যাত্রীসেবার মান উন্নয়ন, টিকিট সংখ্যা বৃদ্ধি, স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশনের মালামাল চুরি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পারাবত এক্সপ্রেস অথবা কালনি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রদান।

‎বক্তারা বলেন, “শাহজিবাজার রেলস্টেশন বাঁচলে এলাকার উন্নয়ন আরও এগিয়ে যাবে।” তাই দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

‎মানববন্ধন চলাকালে ঢাকা-সিলেট-ঢাকা রুটের আপ ও ডাউন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কিছু সময়ের জন্য স্টেশনে আটকা পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

‎এসময় বক্তব্য রাখেন আবদাল মিয়া, নজরুল গাজী, শাহ আজিজুর রহিম, জয়নাল মেম্বার, নুরধন মেম্বার, শরিফ উদ্দিন সিকদার, বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, মানববন্ধনের মুখপাত্র গাজিউর রহমান আব্বাস, সাব্বির আহমেদ, শাহাদাত তালুকদার, আশরাফুল ইসলাম, নির্মাণ শ্রমিক নেতা আব্বাছ মিয়া, ইদ্রিস চৌধুরী, নুর আলম শাহ, আব্দুর রহিম, ইসমাঈল মিয়া ও ফারাবি সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST