সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

উলিপুরে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী নিখোঁজ

Reporter Name / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে ওমান প্রবাসী মোঃ সামছুল হক এর স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ পারভীন(৩০) আজ প্রায় ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ওমান প্রবাসী মোঃ সামছুল হক ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন। তথ্য পেয়ে সরেজমিনে অনুসন্ধানে যায় সাংবাদিক টিম।

এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন বুড়াবুড়ী ইউনিয়নের ফকির মোহাম্মদ গ্রামে। তথ্যানুসন্ধানে জানা যায়, প্রায় ১৭ বছর আগে উলিপুর গুনাইগাছ ইউনিয়নের মোঃ কপিল উদ্দিন এর পুত্র, মোঃ শামসুল হকের সাথে  মোঃ আব্দুল গফুর এর ছোট মেয়ে মোছাঃ শাহনাজ পারভীন এর শুভ বিবাহ  ৯/৯/২০০৯ ইং তারিখে পারিবারিক ভাবে সম্পন্ন হয়। বিয়ের পর থেকে সুখেশান্তিতে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। বর্তমান ঐ দম্পতির এক মেয়ে ও দুই ছেলে সন্তান রয়েছে। প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্র জানান ২২/১২/২০২৪ ইং তারিখ রবিবার  সন্ধ্যা ছয়টা থেকে শাহনাজ বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরের মোবাইল ফোন ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র নেই , কিন্তু শাহনাজ পারভীনের ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ রয়েছে।
শাহনাজ পারভীনের বড় ভাই তারা মিয়া, সাংবাদিকদের বলেন প্রায় ১০ দিন আগে শাহনাজ পারভিন এবং শামসুল হকের মধ্যে মোবাইলে কথা কাটাকাটি হয় । এর কয়েকদিন পর ২২/১২/২০২৪ ইং তারিখ থেকে শাহনাজ পারভিন নিখোঁজ রয়েছে, তিনি আরো বলেন, শাহনাজ পারভীন এর স্বামী শামসুল হককে বিদেশে পাঠাতে শাহনাজ পারভীনের প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ হয়েছিল, শামসুল হক দুই বছর যাবত ওমানে রয়েছে। ঋণের  টাকায় বিদেশে যাওয়া এবং সুবিধামত উপার্জন না হওয়ায় , পাওনাদারদের চাপের কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়, এর দুই দিন পর হঠাৎ করে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায় ।
তাকে খোঁজাখুঁজির জন্য আত্মীয়-স্বজন এবং বন্ধুবান্ধব সব জায়গায় যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি, খোঁজাখুঁজি এখনো চলছে ।
এ বিষয়ে উলিপুর থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান যে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST