রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার Logo কাপাসিয়ায় মহিলাদল নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন: অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

এলেঙ্গা রিসোর্ট কর্মচারীদের বেতন বকেয়া থাকায় প্রশাসনের অভিযানে সিলগালা

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:১০ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা রিসোর্টে কর্মচারীদের ৬ মাসের বেতন বকেয়া থাকায় প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করে রিসোর্ট সিলগালা করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন সেতু বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, বাংলাদেশ ব্রিজ অথরিটি (বিবিএ)’র নির্বাহী প্রকৌশলী আহসানুল হক পাবেল এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ।

অভিযান চলাকালে পুলিশ বাহিনী, আনসার সদস্যসহ বিবিএ’র কর্মকর্তা ও কর্মচারীরাও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।

জানা গেছে, এলেঙ্গা রিসোর্ট কর্তৃপক্ষের কাছে জায়গার ভাড়া বাবদ বিবিএ’র প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বিবিএ কর্তৃপক্ষ এক মাসের মধ্যে এ টাকা পরিশোধের জন্য সময়সীমা নির্ধারণ করলেও নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করায় বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়। এ সময় রিসোর্টের সকল ভবন সিলগালা করে দেওয়া হয়।

অভিযান চলাকালে আরও জানা যায়, এলেঙ্গা রিসোর্টের ৫৪ জন কর্মচারীর ৬ মাসের বেতন বকেয়া রয়েছে। রিসোর্ট বেদখল হওয়ার পর কর্মচারীরা তাদের পাওনা পরিশোধের দাবি জানায় রিসোর্টের ম্যানেজার ওমর ফারুকের কাছে। পরে কালিহাতী থানার অফিসার ইনচার্জের মধ্যস্থতায় ওমর ফারুক ১০ দিনের মধ্যে হেড অফিসের মাধ্যমে সকল কর্মচারীর বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেন।

বর্তমানে এলেঙ্গা রিসোর্ট এলাকায় পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST