শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া থানায় ‘ওপেন হাউজ ডে’-২০২৫ পালিত

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’-২০২৫ পালিত হয়েছে। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে থানা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।

থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেনের এ সভায় সভাপতিত্ব করেন। থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ শেফাউল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাংবাদিক জাকির হোসেন কামাল, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাবলু, বিএনপি নেতা সামসুল হক রোকন, হারুন অর রশিদ মাঝি, নজরুল ইসলাম মোড়ল, সাংবাদিক আকরাম হোসেন রিপন, শেখ মাসুদ, মাওলানা তোফাজ্জল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন বক্তা সাম্প্রতিক সময়ে গরু চুরি, মাদক ব্যবসায়ীর উৎপাত, কিশোর গ্যাং ও বিকট শব্দে মোটরসাইকেল চালনা, পরিবহনে চাঁদাবাজি, রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি কাটা, কাপাসিয়া উপজেলা পরিষদ সদর রোডে তীব্র যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথি পুলিশ সুপার দীর্ঘ সময় ধৈর্য্যের সাথে সকলের পরামর্শ মনোযোগের সাথে শুনেন। পরে পর্যায়ক্রমে উল্লেখযোগ্য সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন। এসময় জেলা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা, থানার অফিসারগণ, বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST