শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি সবুজ, সম্পাদক জিন্নাহ

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের ‘কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব কাপাসিয়া প্রেসক্লাব মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন। সঞ্চালনায় ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম।
কর্মরত সকল সাংবাদিকদের সম্মতিতে কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও সাবেক সভাপতি সঞ্জিব কুমার দাস নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটিতে রয়েছেন সভাপতি সফিকুল আলম সবুজ (প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ (বাংলাদেশ প্রতিদিন ও শীতলক্ষ্যা), সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক প্রভাত), কোষাধ্যক্ষ মাহাবুর রহমান (দৈনিক আমাদের সময়), দপ্তর সম্পাদক তাওহীদ হোসেন (বাংলাভূমি), সাহিত্য ও পাঠাগার সম্পাদক বাদশাহ আব্দুল্লাহ (দৈনিক নাগরিক ভাবনা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান খান শিমুল (দৈনিক মানবকন্ঠ)। আগামী এক সপ্তাহের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে উপস্থিত সকলেই পরামর্শ দেন।
কাপাসিয়ার সকল সাংবাদিকদের ঐক্য বজায় রাখতে গত ২০১৮ সালে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি নামে সংগঠনটির যাত্রা শুরু হয়।
কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন সকল সাংবাদিকদের সমন্বয়ে গঠিত সংগঠনটি পেশার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থেকে কার্যকর ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের কাপাসিয়া প্রতিনিধি আ. কাইয়ুম, বাংলাদেশ বুলেটিন কাপাসিয়া প্রতিনিধি শাকিল হাসান, নয়া দিগন্ত কাপাসিয়া প্রতিনিধি আবু সাঈদ, দেশ রূপান্তর কাপাসিয়া প্রতিনিধি তপন বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশ কাপাসিয়া প্রতিনিধি আকরাম হোসেন রিপন, দৈনি আজকের পত্রিকা কাপাসিয়া প্রতিনিধি আনিসুল ইসলাম, শাপলা টিভির হাবিবুর রহমান, আজকালের খবর কাপাসিয়া প্রতিনিধি সাইদুল ইসলাম রনি, দৈনিক ভোরের আকাশ কাপাসিয়া প্রতিনিধি উত্তম কুমার দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST