বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৫৮ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে অবস্থিত “কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে”র অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল শনিবার দিনব্যাপী বিদ্যালয় মিলনায়তনে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রীমা ভূঁইয়ার ভার্চুয়াল সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া বাজার ব্যবসায়ী ও কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম শাহীন।

প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক হাবিবুল হাসান শাকিল ও মারুফ খানের প্রাণবন্ত পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, বিশিষ্ট সাংবাদিক ও অভিভাবক উপদেষ্টা মোঃ আকরাম হোসেন রিপন, অভিভাবক উপদেষ্টা মোঃ খায়রুল আলম সবুজ, প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মাসুদ সরকার, লাকি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসির আরাফাত এবং গীতা পাঠ করে অরজিত সাহা। এর আগে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্র স্বাগত বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ এস এম শাহাদুল্লাহ্ রহমান শুভ্রর সভাপতিত্বে
শিক্ষকদের সমন্বয়ে স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। মিটিংয়ের মধ্যে নবাগত ৮ জন শিক্ষককে পরিচয় করিয়ে দেয়া হয়। শিক্ষকবৃন্দরা হলেন, ইংরেজি শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আরিফ হোসেন, গণিতের রিফাত রহমান ও শিহাব, কম্পিউটার শিক্ষক মীম আক্তার, ধর্মীয় শিক্ষিকা জুয়েনা আক্তার, বাংলা শিক্ষক নুসরাত জাহান, সামাজিক বিজ্ঞান কনিকা দাস।
শিক্ষক ও অভিভাবকরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST