শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার বিকালে কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরার চর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের শতস্ফুর্ত অংশগ্রহণে মাদক বিরোধী শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে-রুখতে হবে একসাথে” এই প্রত্যয়ে অনুষ্ঠিত সমাবেশে উদ্যোক্তা উপজেলা শ্রমিক দল নেতা মোবারক সাজেদুল সভাপতিত্ব করেন।
উপজেলা বিএনপি নেতা ও বিআরডিবি ভাইস-চেয়ারম্যান জহিরুল ইসলাম ফকিরের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মো. সেলিম হোসেন আরজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপি নেতা ও জেলা জজ কোর্টের সরকারী অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, আলম আহমেদ, চাঁন মিয়া, আনোয়ার হোসেন, মুজাহিদুল ইসলাম অশ্রু প্রমুখ।
সম্প্রতি এলাকায় তরুণ ও যুবসমাজের মাঝে ব্যাপকভাবে মাদক ছড়িয়ে পড়ায় এলাকাবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফলে জামিরার চর ও বড়টেক গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। উদ্যোক্তারা জানান, মাদকমুক্ত সুস্থ সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে তারা কাজ করে যাবেন। যাতে নতুন প্রজন্ম মাদকমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে। “মাদকের বিরুদ্ধে- চলো যাই যুদ্ধে” এই প্রত্যাশা নিয়ে তাদের কাজ অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST