মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ৪:৪০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাঁচুয়া এলাকা থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে থাকা জিনিসপত্র ও প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ ধারণা করছেন শক্তকিছুর আঘাতে মৃত্যু হতে পারে এবং ভিক্ষাবৃত্তি করে চলতেন এই নারী।
 ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে খবর পেয়ে কাপাসিয়া থানার আওতাধীন টোক পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ গিয়ে পাঁচুয়া এলাকার টোক টু ঘাগটিয়ার চালা বাইপাস সড়কের পাশ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করেন। এসময় ওই নারীর কপালে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত অজ্ঞাত নারীর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ওই নারীর সঙ্গে একটি ব্যাগের মধ্যে কিছু চাল, পেঁয়াজ, রসুন ও শুকনামরিস ছিলো। নিহত নারীর সাথে এসব দেখে স্থানীয়রা প্রাথমিক ধারণা করছেন হয়তো মানসিক ভারসাম্যহীন ছিলো, নয়তো বা ভিক্ষাবৃত্ত করতেন ওই নারী। তারা জানায় কেউ মেরেছে নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত শেষে আসল ঘটনা জানাযাবে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত ওই নারী ভিক্ষাবৃত্তি করতেন। কপালে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি দূর্ঘটনা নাকি হত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে। এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত কারা যায়নি। পরিচয় শনাক্ত ও মূল ঘটনা উদঘাটন করতে পিবিআইকে তদন্তের কথা বলা হয়েছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST