সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার Logo ঠাকুরগাঁয়ে এক প্রভাবশালী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যায়ের প্রয়ান Logo ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য Logo নেত্রকোনায় আমেনা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে Logo রূপগঞ্জে ৮সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। ২০ মে বুধবার সকালে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক। অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহম্মেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিয়া উদ্দিন, কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাসেল সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টস ইউনিটির সভাপতি সফিকুল ইসলাম সবুজ প্রমুখ।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন জিন্নাহ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আকরাম হোসেন রিপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ তামান্না তাসনীম জাতীয় পতাকাও বিভাগীয় পতাকা উত্তোলন করেন। পরে কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় কাজ করা ফায়ার সার্ভিস কর্মীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে ফায়ার সার্ভিস কর্মীদের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগের সময় সমন্বিত উদ্যোগই ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সমন্বয়ে একটি শোভাযাত্রা বের হয়ে তরগাঁও মেডিকেল মোড় প্রদক্ষিণ করে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST