বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা, প্রশিক্ষণ ও গ্রীষ্মকালীন ফল উৎসব Logo কাপাসিয়ায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এমপি সালাহউদ্দিন আইউবী আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার অবদান’ শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে
গাজীপুর -৪ কাপাসিয়া আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি অধ্যক্ষ সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে আয়োজিত “মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়ার”- অবদান শীর্ষক লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
২৫ মার্চ, বুধবার সকাল ১০ টায় কাপাসিয়া মডিউল কনভেনশন সেন্টারে আয়োজিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) আক্তারুজ্জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রচনা প্রতিযোগিতার আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক সালাহউদ্দিন আইউবী এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক অধ্যাপক শামসুল হুদা লিটন, কামড়া মাশক ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাপাসিয়া উপজেলার উত্তর ও পূর্ব শাখার সভাপতি মারুফ হোসেন ও ইমরান হোসেন প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপন করেন এম আব্দুল্লাহ।
অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী এমপি জানান, মহান মুক্তিযুদ্ধে কাপাসিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও জনতার অবদানকে জাতির সামনে তুলে ধরার জন্য এ মহতি আয়োজন। পাঁচ শতাধিক রচনা জমা পড়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট বিজ্ঞ বিচারক ও নিরীক্ষক মন্ডলীর নিরলস প্রচেষ্টায় রচনা মূল্যায়ন ও বিজয়ীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সর্বমোট ২৮ জনকে পুরষ্কৃত করা হয়।
লাখ টাকার রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়েছে। প্রথম স্থান অর্জন কারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জন কারীকে ১০ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জন কারীকে ৫ হাজার টাকা করে দেয়া হয়। বাকী ২৫ জনকে ২ হাজার টাকা করে ও ক্রেস্ট উপহার দেয়া হয়।
সালাহউদ্দিন আইউবী এমপি জানান, আগামী ১৬ ডিসেম্বর এসব রচনা নিয়ে একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST