রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এসএসসি ও এইচএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

Reporter Name / ১৭০ Time View
Update : রবিবার, ২৭ জুলাই, ২০২৫, ৫:০৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পারফরমেন্স বেজড গ্রেন্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় ২০২২-২৩ শিক্ষা বর্ষের এসএসসি ও এইচএসসির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে স্কুল , মাদরাসা ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুন তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. হারুনুর রশীদ মোল্লার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ শাহজাহান কবির। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন দিগদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শফিকুর রহমান, ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নূরুজ্জামান মোড়ল, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, ফুল বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রধান, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী মনসুর, কৃতি শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থী তৈয়বা আক্তার নূর প্রমুখ।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২ ও ২৩ সালে উর্ত্তীণ ৩৪জন কৃতি শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ তাদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেয়া হয়।
আয়োজকরা জানান, পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) এর অধীনে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে পরিচালনা ও জবাবদিহিতার জন্য অনুদান প্রদানের একটি প্রকল্প। এই প্রকল্পের আওতায়, নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের অনুদান পেয়ে থাকে। এই প্রকল্পের অধীনে “উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরষ্কার” এবং “উচ্চ মাধ্যমিক সমাপনী পুরষ্কার” এর মূল উদ্দেশ্য হল শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করা এবং শিক্ষার গুণগত মান উন্নয়ন করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST