রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ

Reporter Name / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকালে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় একটি কক্ষে ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিট পর ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এতে ওই কক্ষের ৪০ জন শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হয়েছেন।

এক পরীক্ষার্থীর অভিভাবক মাইন উদ্দিন জানান, তার মেয়েকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে মেয়ে তাকে জানায়, শুরুতে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছিল, পরে তা পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানায়, সে দুটি প্রশ্নের উত্তর লিখে ফেলার পর তাকে জানানো হয় যে পরীক্ষা বাতিল করা হয়েছে। এতে সে কান্নায় ভেঙে পড়ে। প্রায় ২০ মিনিট পর নতুন প্রশ্নপত্র দেওয়া হলে আবার পরীক্ষা শুরু করতে হয়। এতে তার মনোযোগ নষ্ট হয়ে যায়। শেষে তাকে অতিরিক্ত ১০–১৫ মিনিট সময় দেওয়া হলেও ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব হয়নি।

হল পরিদর্শক ছিলেন বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ। তিনি বলেন, দুই কক্ষে এমন ঘটনা ঘটেছে। আমি শিক্ষার্থীদেরকে অতিরিক্ত ১২ মিনিট সময় দিয়েছি।

কেন্দ্র সচিব মাছুম কবীর বলেন, বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুলক্রমে একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর তাৎক্ষণিকভাবে সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিল। ভুলের কারণে পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে এবং এতে তাদের বড় কোনো সমস্যা হয়নি বলে তিনি দাবি করেন।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এ ধরনের ঘটনা স্কুল কেন্দ্র সচিব আামাকে ও জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল উল্লেখ করে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ইউসুফ আহমেদ বলেন, উপজেলার সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও অন্যান্যে কেন্দ্রে যথাযথ ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST