বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় করাত কলে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের তিনটি করাত কলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হকের নেতৃত্বে সদর বাজারের পাবুর রোডে অবস্থিত করাত কল গুলোতে অভিযান চায়।

জানা যায়, উপজেলা সদর বাজার সংলগ্ন পাবুর রোডের সততা স’ মিল, মাহিন স’ মিল ও ভাই ভাই আশরাফ স’ মিল সহ প্রত্যেকে আট হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত কিছু কাঠ ও করাত কলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন।
সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকারি নিয়ম অনুযায়ী কোন স-মিল আবাসিক এরিয়ার ভিতরে চলতে পারে না। আবাসিক এরিয়া থেকে আড়াই কিলোমিটার দূরত্বে থাকতে হবে এবং তাদের লাইসেন্স করতে হবে। লাইসেন্স ছাড়া কোন স-মিল চালানো যাবেনা বলে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি কেউ পুনরায় স’ মিল চালায় তাহলে আরো বড় ধরনের জেল জরিমান করা হবে বলে আদালত জানান।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় কাপাসিয়া থানার ইন্সপেক্টর (অপারেশন) অমিত চৌধুরী, রাজেন্দ্রপুরের ফরেস্ট অফিসার জুয়েল রানা, কাপাসিয়ার সূর্য নারায়ণপুর ফরেস্ট বিট অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST