শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক Logo চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর Logo রাণীশংকৈলে বিনামূল্যে কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের শুভ উদ্বোধন Logo কাপাসিয়ায় আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলা Logo কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কৃষি অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ Logo কাপাসিয়ায় আকস্মিক ঝড়ে সবকিছু লন্ডভন্ড: কৃষকের ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশংকা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

Reporter Name / ৩০০ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৮:১২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জেলা ছাত্রলীগের সাবেক নেতা রোমান মোল্লাকে নাশকতার পরিকল্পনাকালে গ্রেফতার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ৫ অক্টোবর শনিবার দুপুরে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ রোমান মোল্লা (৩৭) কাপাসিয়া উপজেলার দস্যুনারায়নপুর গ্ৰামের মৃত আঃ মান্নান মোল্লার ছেলে। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

তাকে কাপাসিয়া উপজেলা সদর ইউনিয়নের দস্যুনারায়নপুর এলাকার আতর আলী পাগলার বাড়ি এলাকা থেকে গত শুক্রবার রাতে গ্ৰেফতার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন গত ১৭ সেপ্টেম্বর বাদী হয়ে (মামলা নং- ২৩) কাপাসিয়া থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সেই মামলার অজ্ঞাত আসামী হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই মামলায় সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমিকে প্রধান আসামি করে ৬১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১৫০ কে আসামি করা হয়।

মামলার বিবরণে বলা হয়, গত ৪ আগষ্ট সকাল ১০.৩০ টার দিকে সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নির্দেশে কয়েকশ’ আসামিরা উপজেলার ফকির মজনুশাহ সেতু এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা চালিয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কয়েকজন গুরুতর আহত হন। এসময়ে কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের শিক্ষিকা শামীমা চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের করে। মিছিলটি ফকির মজনু শাহ সেতুর পশ্চিম পার্শ্বে পৌছিলে অভিযুক্ত আসামীগন ককটেল বিস্ফোরণ ঘটায়। আসামীদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র হইতে গুলি ছুড়িয়া ঘটনাস্থল ত্যাগ করে।

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দস্যুনারায়নপুর এলাকায় নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ১৭ সেপ্টেম্বর (মামলা নং- ২৩) অজ্ঞাতনামা আসামি হিসেবে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST