রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে শিক্ষার্থী অসুস্থ, বিদ্যালয় জুড়ে আতঙ্ক

Reporter Name / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম ঘণ্টার শেষের দিকে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, ক্লাস চলাকালীন হঠাৎ উমাইমা, আহসান ও মিনহাজসহ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দিলে দ্রুত টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব আলম জানান, ষষ্ঠ শ্রেণির চারজন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। পরে টোক উপস্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি অভিভাবকদের জানানো হলে দুইজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে, ঘটনাটি নিয়ে নানা ধরনের আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হলে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষ পরিদর্শন করে প্রাথমিক তদন্ত চালায়।

টোক উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা আজহারউদ্দীন জানান, বমি ও মাথা ঘোরার সমস্যাজনিত কারণে চার শিক্ষার্থীকে সেখানে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সামাউল হোসেন রিফাত জানান, তিনজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট শ্রেণিকক্ষ পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে কোনো ধরনের বিষাক্ত গ্যাস বা ক্ষতিকর পদার্থের উপস্থিতি পাওয়া যায়নি। তবে শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয় এবং পরে তাদের উন্নত চিকিৎসা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST