বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায়: বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মীরের দাফন সম্পন্ন Logo টঙ্গীতে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল Logo প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন পিবিআই এর এসআই মনজুর রহমান Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনী

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত কৃষি কথা’র আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শনিবার বিকালে উপজেলার রানীগঞ্জ খেয়াঘাট সংলগ্ন মাঠে এ প্রদর্শনী হয়।
রাজনৈতিক নেতা নয়, সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তাও নয়, অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এলাকার সাধারণ কৃষক। বাংলাদেশের প্রেক্ষাপটে যা হয়তো কেবল গল্প বা উপন্যাসেই শোনার মতো বিষয়। কিন্তু এবার সেটিই বাস্তবে ঘটলো গাজীপুর -৪, কাপাসিয়া আসনের মানুষের সামনে।
তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা ভিত্তিক প্রামাণ্যচিত্র কৃষি কথার আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির আসনে বসেন এলাকার কৃষকরা। অনুষ্ঠানে একে একে বেশ কয়েকজন কৃষক তাঁদের বাস্তব অভিজ্ঞতা, জীবনের সংকট, সম্ভাবনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। প্রামাণ্যচিত্রকে ঘিরে তারা জানান হৃদয়ছোঁয়া প্রতিক্রিয়া।
প্রামাণ্যচিত্রে ফুটে উঠেছে কৃষকের জীবনের কঠিন বাস্তবতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং রাষ্ট্রীয় অবহেলার ছবি। তুলে ধরা হয়েছে কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নন, বরং তিনি রাষ্ট্র গঠনেরও অন্যতম কারিগর।
এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি বলেন, তারেক রহমানের ২৭তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবেনা। কৃষিই হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে ঘুরে প্রদর্শিত হচ্ছে কৃষি কথা। উদ্যোক্তাদের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচনের আগেই দেশের প্রতিটি উপজেলায় অন্তত একবার করে প্রদর্শিত হবে এই প্রামাণ্যচিত্র।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নানের সভাপতিত্ব প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।
সনিয়া শ্বর্মীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, গাজীপুর জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, আদর্শ কৃষক কামরুজ্জামান সবুর, লোকমান হোসেন, মুকুল, তোফাজ্জল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত মাওলানা
আজিজুল হক এবং গীতা পাঠ করেন অনিক দাস। পরে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, স্বাধীনতা পরবর্তী দেশে খাদ্যের ব্যাপক ঘাটতি ছিল। সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে কয়েক বছরের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। তারেক রহমানের ঘোষিত ও প্রস্তাবিত ৩১ দফার ২৭ চম দফার বাস্তবায়ন করতে হলে আগামী দিনে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কৃষক যেন তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পায়, সেজন্য বিএনপি দলীয় প্রার্থী হিসেবে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST