সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তুচ্ছ ঘটনায় স্কুলের দপ্তরিকে ছুরিকাঘাতে খুন: ঘাতক আটক

Reporter Name / ৯৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় লেনদেন সংক্রান্ত বিষয়ে ঝগড়ার জেরে স্কুলের দপ্তরি আরিফ হোসেন ভূঁইয়াকে (৩০) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই রোববার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের কির্তুনিয়া গ্রামে। সে ওই গ্রামের মৃত: আব্দুল মালেক ভূঁইয়ার পুত্র। এঘটনার সাথে জড়িত ঘাতক মাদকাসক্ত আসাদুল্লাহকে (৩৫) এলাকাবাসী আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

জানা যায়, উপজেলার কির্তুনিয়া ইউছুব আলী উচ্চ বিদ্যালয়ের দপ্তরি আরিফ হোসেন ভূঁইয়া বেলা ১২ টার দিকে বিদ্যালয়ে যাবার পথে আক্রমনের শিকার হন। একই গ্রামের ফাইজ উদ্দিনের পুত্র ঘাতক সিএনজি চালক আসাদুল্লাহ চুপিসারে পিছন দিক থেকে এসে অতর্কিতে নিহতের পিঠে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছুরিকাঘাত করে ঘাতক পালিয়ে যাবার চেষ্টাকালে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘাতক আসাদুল্লাহকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। থানার অফিসার ইনচার্জ ওসি জয়নাল আবেদীন মন্ডল ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আরিফ হোসেনের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত একমাস আগে তার পিতা ইন্তেকাল করেন। আরিফরা ৩ ভাই ও ৪ বোন।

উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন জানান, ছুরিকাঘাতে নিহত আরিফ হোসেন ভূঁইয়া বারিষাব ইউনিয়ন যুবদলের ২ ওয়ার্ড সহ-সভাপতি। সে এলাকায় নিরিহ প্রকৃতির ছিলো। তার হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহত আরিফ হোসেন ইতিপূর্বে আসাদুল্লাহর নিকট একটি সিএনজি চালিত অটোরিকশা বিক্রয় করেন। ওই সিএনজি বিক্রয়ের লেনদেন নিয়ে তাদের মাঝে ঝগড়া ছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়। জড়িত আসাদুল্লাহকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্তে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST