শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময়

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক বলেন, জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন, ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতবিনিময় সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা শোনা যায়, বিশেষ করে টেলিভিশন টকশোতে অনেক সময় দায়িত্বশীলতার অভাব দেখা যায়। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের যেভাবে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক সেভাবেই জনপ্রতিনিধিদেরও প্রশিক্ষণের আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের দেশে নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধী দল ও গণমাধ্যমকর্মীদের জন্য সময়টি অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে নির্বাচন চলাকালীন সময়ে দ্রুত তথ্য আদান-প্রদান ও আইন মেনে দায়িত্ব পালনের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হবে।
মো. আজমুল হক বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ভোট দেওয়ার সুযোগ হয়নি। তবে এবার পোষ্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী ও সরকারি কর্মকর্তাদের ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তন চাইলে গণভোটে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনে একসঙ্গে দুইটি ভোট অনুষ্ঠিত হবে, যা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, প্রিজাইডিং অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ডাঃ তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) যোবায়ের হোসেন, উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ, বিআরডিবি (পল্লী উন্নয়ন) কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির প্রমুখ। এসময় মতবিনিময়ে অংশগ্রহণ করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক আকরাম হোসেন রিপন প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST