বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুইদিন ব্যাপী ইসলামী মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৫১ Time View
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১২:১০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের জুনিয়া গ্রামে অবস্থিত “মাদরাসা হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)” এর উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাজী আফতাব উদ্দিন। উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক হাজী মোঃ সাইফুল ইসলাম শেখ। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী আসাদুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় ইসলামী বক্তা ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মুহাদ্দিস মুফতি মুহাম্মদ জাকারিয়া হারুন, আলহাজ্ব হাফেজ ওমর ফারুক, মাওলানা তাজউদ্দিন আল-হামিদী।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।
হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ও এলাকার মৃত ব্যক্তির স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে রোববার ইসলামী বক্তা হিসেবে ছিলেন মুফতি যুবাইর আহমদ ভৈরবী, মাওলানা আনোয়ার হোসেন যুক্তিবাদী, হাফেজ মাওলানা মুফতি আব্দুল মুমিন, হাফেজ মাওলানা রুহুল আমিন ভূঁইয়া। এতে মোঃ মোস্তাফিজুর রহমান কাজী নাছিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু। উদ্বোধক ছিলেন ডিড রাইটার মোঃ মেজবাহ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST